পাঁচ বছর আগে সৈয়দ হাসান মাহমুদ নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেছেন তিনি। এর বাইরে ছাত্র–জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। রাজধানীর শাহবাগ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ১০ দিন পর ১৫ আগস্ট তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এর পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অন্তত ২৩৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৯৯টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

Post a Comment