Top News

তামাশা চলছে— ভারতের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা


 

খবরটা নতুন নয়। ২০২৩ এশিয়া কাপের মতো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাবে না ভারত। নরেন্দ্র মোদি সরকারের নেওয়া সিদ্ধান্ত আইসিসিকে ই–মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের এমন সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট মহল।

Ad

দেশটির সাবেক ক্রিকেটাররা ভারত সরকারের পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কেউ বলছেন, ‘ক্রিকেট নিয়ে ভারত তামাশা করছে’। কেউ বলছেন, ‘যথেষ্ট হয়েছে’। এখনই নমনীয় অবস্থান থেকে সরে আসতে হবে।

দেশটির সাবেক ক্রিকেটাররা ভারত সরকারের পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কেউ বলছেন, ‘ক্রিকেট নিয়ে ভারত তামাশা করছে’। কেউ বলছেন, ‘যথেষ্ট হয়েছে’। এখনই নমনীয় অবস্থান থেকে সরে আসতে হবে।

Ad

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ভারতের পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়ার পেছনে রাজনৈতিক কারণই আসল বলে মনে করেন। পিটিআইকে সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেন, ‘যথেষ্ট হয়েছে। যখন সব দলই কোনো সমস্যা ছাড়া পাকিস্তানে খেলতে পারছে, তখন ভারতের এই সিদ্ধান্তটা পুরোপুরি রাজনৈতিক। এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর টানা ছয় বছর নিরাপত্তা শঙ্কাকে সামনে এনে কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে খেলতে যায়নি। তবে গত কয়েক বছরে পরিস্থিতি পাল্টেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ সব দেশই সেখানে খেলতে গেছে। বাকি আছে শুধু ভারত। দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকলেও ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ভারত সরকার রাজি না হওয়ায় টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

Ad

Post a Comment

Previous Post Next Post