
নেপালকে হারিয়ে গতকাল বুধবার টানা দ্বিতীয়বার সাফ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটায় ঢাকায় আসবেন শিরোপা জয়ীরা। এরপর ছাদ খোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাবেন তারা। সাফ জয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বুধবার রাতে ছাদখোলা বাসে সাজসজ্জার কাজ শুরু হয়।
বিজ্ঞাপন
বাসের গায়ে বাংলাদেশ নারী দলের ছবি অঙ্কিত হবে। বাফুফে সেই ছবি ছাপানোর কাজ করছে। ছবি ছাপানো হলে সেটা বাসে লাগানো হবে। এই প্রক্রিয়া শেষ করতে করতে বৃহস্পতিবার ভোর পেরিয়ে সকাল হবে। ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে রয়েছে ছাদ খোলা বাসটি।

Post a Comment